‘পয়লা বৈশাখের পরেই ভোট’! রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের উপস্থিতিতে যখন ভোটের প্রস্তুতি চূড়ান্ত, তখনই বড়সড় ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, পয়েন্ট বৈশাখের পরেই রাজ্যের বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। শুভেন্দুর কথায়, তৃণমূল সরকারের আয়ু আর মাত্র ৬ সপ্তাহ, কয়েক দিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে।

রাজ্যবাসীর কাছে তার আর্জি, সংবিধান বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজ্যের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে ভোট দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, সংখ্যালঘু ভোট ব্যাংক আর মুখ্যমন্ত্রীর পাশে নেই। তাঁর কথায়, সংখ্যালঘু সম্প্রদায় এখন হুমায়ুন কবীরকে সমর্থন করছে, অন্যদিকে হিন্দুরাও জোট বাঁধতে শুরু করেছে।

শুভেন্দুর এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলটির নেতা জয়প্রকাশ মজুমদার শুভেন্দুকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কমিশন এক দফায় ভোটের ইঙ্গিত দিলেও, প্রশাসনিক স্তরে পুলিশ ও কর্মী সংকট নিয়ে উদ্বেগের কথা শোনা গিয়েছে। কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয়, এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy