‘ঋণ মেটাতে রাজ্যসভায় পাঠানো হচ্ছে রাজীব-মেনকাদের!’ তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর!

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা সামনে আসতেই আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু অধিকারী। বিশেষ করে প্রাক্তন আইপিএস রাজীব কুমার এবং আরজি কর কাণ্ডে রাজ্যের হয়ে সওয়াল করা আইনজীবী মেনকা গুরুস্বামীর মনোনয়ন নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন। শুভেন্দুর দাবি, যাঁরা বিভিন্ন দুর্নীতি বা স্পর্শকাতর মামলা থেকে নবান্নকে বাঁচাতে সাহায্য করেছেন, তাঁদেরই এখন ‘পুরস্কার’ দিচ্ছে তৃণমূল।

শুভেন্দু বলেন, “যাঁরা দলের জন্মলগ্ন থেকে লড়াই করেছেন, সেই পুরনো নেতাদের বাণপ্রস্থে পাঠিয়ে দিয়েছে এই সরকার। পরিবর্তে রাজীব কুমার বা মেনকা গুরুস্বামীর মতো ব্যক্তিদের মনোনয়ন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের ব্যক্তিগত ঋণশোধ করছেন।” তাঁর মতে, সারদা থেকে আরজি কর— একাধিক বিষয়ে রাজীব কুমার রাজ্য সরকারের সুবিধা পাইয়ে দিয়েছেন এবং মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে রাজ্যের সম্মান রক্ষার চেষ্টা করেছেন। শুভেন্দুর এই তোপ এখন রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy