ভারী গয়না নেই, সিম্পল শাড়িতেই বাজিমাত! রিসেপশনে রশ্মিকার ‘Kodava’ লুক দেখে ধন্য ধন্য করছে নেটপাড়া!

পাসটেল রঙের জমানায় ফের লাল শাড়ির আভিজাত্য ফিরিয়ে আনলেন ‘পুস্পা’ খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা। গত কাল হায়দরাবাদে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর গ্র্যান্ড রিসেপশনে রশ্মিকার লুক ছিল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল। ঝকঝকে আধুনিক মেকআপ বা ভারী হিরের গয়না নয়, বরং নিজের শিকড়কে সম্মান জানিয়ে কদাগু (Kodava) ঐতিহ্যের ছোঁয়ায় সেজেছিলেন তিনি।

রশ্মিকা পরেছিলেন একটি গাঢ় লাল রঙের মহীশূর সিল্ক শাড়ি (Mysore Silk Saree), যার বর্ডারে ছিল নিখুঁত সোনালি জরির কাজ। শাড়ির আঁচলে ফুটে উঠেছিল মহীশূর রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘গণ্ডাভেরুণ্ড’ (Gandaberunda) নকশা। এই সাধারণ সিল্কের শাড়িতেই তিনি হয়ে উঠেছিলেন গর্জিয়াস। মেকআপে ছিল না কোনো আতিশয্য; কপালে সিঁদুর, হালকা টিপ এবং সাধারণ একটি বিনুনিতেই তিনি জয় করে নিয়েছেন অনুরাগীদের মন।

গয়নার ক্ষেত্রেও তিনি বেছে নিয়েছিলেন ট্র্যাডিশনাল ‘নকশি’ কাজ করা সোনার গয়না। তাঁর গলায় ছিল একটি স্টেটমেন্ট নেকলেস, কানে মানানসই দুল এবং হাতে ছিল ‘হস্তফুল’। এই আভিজাত্যপূর্ণ কিন্তু ছিমছাম সাজই এখন হবু কনেদের কাছে ইনস্পিরেশন হয়ে দাঁড়িয়েছে। রিসেপশনের আসরে উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, অল্লু অর্জুন, রাম চরণ, করণ জোহর এবং কৃতি স্যাননের মতো মহাতারকারা। বিজয়ের পরনে ছিল সাদা সিল্কের ভেশতি ও শার্ট, যা রশ্মিকার লাল শাড়ির সঙ্গে এক অপূর্ব বৈপরীত্য তৈরি করেছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy