সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে আমরা কত না দামী ক্রিম বা ফেসওয়াস ব্যবহার করি। কিন্তু জানেন কি, আসল সৌন্দর্য লুকিয়ে আছে আপনার হাতের কাছের সামুদ্রিক মাছে? পুষ্টিবিজ্ঞানীদের মতে, সামুদ্রিক মাছে থাকা উপাদানগুলো ত্বকের গভীরে গিয়ে কাজ করে, যা কোনো প্রসাধনী দিয়ে সম্ভব নয়।
টানা এক মাস নিয়ম করে সামুদ্রিক মাছ খেলে আপনার ত্বকে যে আমূল পরিবর্তন আসবে, তা দেখে আপনি নিজেই অবাক হবেন। কেন সামুদ্রিক মাছ ত্বকের জন্য সেরা? জেনে নিন:
১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ম্যাজিক: সামুদ্রিক মাছ যেমন—ইলিশ, টুনা, সারডিন বা রূপচাঁদায় প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ভেতর থেকে প্রাকৃতিক উজ্জ্বলতা বা ‘ন্যাচারাল গ্লো’ ফুটিয়ে তোলে।
২. ব্রণের সমস্যা থেকে মুক্তি: যাদের মুখে ঘনঘন ব্রণ বা র্যাশ হয়, তাদের জন্য সামুদ্রিক মাছ মহৌষধ। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকের প্রদাহ কমিয়ে ব্রণ দূর করতে সাহায্য করে।
৩. বয়সের ছাপ দূর করতে: সামুদ্রিক মাছে থাকা কোলাজেন প্রোটিন ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে। ফলে চামড়া ঝুলে যায় না এবং অকালেই বলিরেখা বা ‘রিঙ্কেলস’ পড়ার ভয় থাকে না।
৪. ক্ষতিকর সূর্যরশ্মি থেকে সুরক্ষা: এতে থাকা জিঙ্ক এবং সেলেনিয়াম সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট (UV) রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং সানবার্ন বা কালো ছোপ ছোপ দাগ দূর করে।
৫. ভিটামিন ই-এর ভাণ্ডার: সামুদ্রিক মাছে থাকা ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে, ফলে ত্বক দেখায় সতেজ ও প্রাণবন্ত।