পাক সেনার দর্পচূর্ণ! রাওয়ালপিন্ডিতে আফগান বিমানবাহিনীর বিধ্বংসী এয়ারস্ট্রাইক

আন্তর্জাতিক মহলে তুলকালাম! সোমবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এক বিস্ফোরক দাবিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে “নির্ভুল এবং সমন্বিত” হামলা চালিয়েছে। বিশেষত, রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসকে টার্গেট করায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। উল্লেখ্য, ২০২৫ সালে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময়ও এই একই ঘাঁটি ধুলিসাৎ হয়েছিল।

আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, কাবুল ও বাগরামে সাম্প্রতিক পাক বিমান হামলার বদলা নিতেই এই প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডি ছাড়াও বালোচিস্তানের ১২তম ডিভিশন সদর দফতর এবং খাইবার পাখতুনখোয়ার খোয়াজাই ক্যাম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আফগানিস্তানের হুঁশিয়ারি, ভবিষ্যতে পাক আগ্রাসন চললে আরও ভয়াবহ “নিষ্পত্তিমূলক” জবাব দেওয়া হবে। ভারতের পর এবার আফগান হামলায় বিধ্বস্ত পাকিস্তান আপাতত কার্যত নির্বাক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy