দোলযাত্রায় মেট্রো পরিষেবায় বিরাট কোপ! জানুন কখন ছাড়বে দিনের প্রথম ট্রেন

দোল উৎসবের জেরে আগামী ৩রা মার্চ, মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের সমস্ত করিডোরে পরিষেবা আংশিকভাবে ছাঁটাই করা হয়েছে। অন্যান্য দিনের মতো সেদিন সকালে মেট্রো পরিষেবা চালু হবে না। যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা এবং কর্মীদের উৎসবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) স্বাভাবিক দিনের ২৭২টি পরিষেবার পরিবর্তে সেদিন মাত্র ৬০টি ট্রেন চলবে। দিনের প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিটে। একইভাবে গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ-বেলেঘাটা) প্রথম মেট্রো মিলবে দুপুর ৩টের সময়। জোকা-মাঝেরহাট পার্পেল লাইনে দুপুর ২টো ৪০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। স্বস্তির খবর এটাই যে, প্রথম মেট্রো দেরিতে শুরু হলেও রাতের শেষ ট্রেনের সময়সূচিতে কোনো বদল করা হয়নি। তবে ৪ঠা মার্চ হোলির দিন মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy