বিখ্যাত ফিনটেক সংস্থা ‘ব্লক’ (Block)-এ শুরু হয়েছে বছরের বৃহত্তম কর্মী ছাঁটাই। সংস্থার সিইও এবং টুইটারের প্রাক্তন প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এক ঘোষণায় জানিয়েছেন, ১০ হাজারের বেশি কর্মীর বহর কমিয়ে ৬ হাজারে নামিয়ে আনা হচ্ছে। অর্থাৎ, চাকরি হারাচ্ছেন প্রায় ৪ হাজারেরও বেশি কর্মী।
ডরসি স্পষ্ট করেছেন, কোনো আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং একটি ছোট ও দক্ষ টিম নিয়ে কাজ করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ। বারবার অল্প করে ছাঁটাই করার চেয়ে একবারেই এই প্রক্রিয়া শেষ করতে চান তিনি, যাতে কর্মীদের মধ্যে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি না হয়।
ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ঘোষিত সুবিধা:
২০ সপ্তাহের মূল বেতন এবং প্রতি বছরের কাজের জন্য অতিরিক্ত ১ সপ্তাহের বেতন।
মে মাসের শেষ পর্যন্ত ইক্যুইটি ভেস্টিং।
৬ মাসের স্বাস্থ্যবিমা এবং অফিস ডিভাইস ব্যবহারের সুযোগ।
ট্রানজিশন সাপোর্ট হিসেবে ৫ হাজার ডলার (প্রায় ৪ লক্ষ টাকা)।