বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক রদবদল ঘটল। বুধবার এক নাটকীয় সিদ্ধান্তে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি দেশের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। তবে এই নিয়োগটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কারণ, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে বসানো হলো।
রাজনৈতিক মহলে গুঞ্জন, এই চমকের নেপথ্যে রয়েছেন তারেক রহমান। মোস্তাকুর রহমান মূলত পোশাক শিল্প (Garments) এবং রিয়েল এস্টেট খাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সাধারণত অর্থনীতিবিদ বা সাবেক আমলাদের এই পদে দেখা গেলেও, একজন ঝানু ব্যবসায়ীকে গভর্নর করার সিদ্ধান্তটি দেশের অর্থিনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আহসান এইচ মনসুরের মতো অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়ার এই পদক্ষেপে জনমনে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই ‘বড় চমক’ দেশের ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থাকে নতুন গতি দিতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়, কারণ সরাসরি ব্যবসায়ী গোষ্ঠী থেকে আসায় স্বার্থের সংঘাত (Conflict of Interest) নিয়েও প্রশ্ন উঠতে পারে। আপাতত সবার নজর নতুন গভর্নরের প্রথম পদক্ষেপের দিকে।