নতুন ভূমিকায় যীশু সেনগুপ্ত! প্রথমবার প্রযোজক হয়েই বড় ধামাকা, কার সঙ্গে অভিমান শুভশ্রীর?

টলিউডে নতুন এক ইনিংস শুরু করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাঁদের যৌথ প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’-এর ব্যানারে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘অভিমান’-এর মহরত হয়ে গেল কলকাতার এনটি ওয়ান স্টুডিওতে। ২৬ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত এবং ইন্দ্রদীপ দাশগুপ্তসহ বিনোদন জগতের আরও অনেক নক্ষত্র।

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবির ক্যামেরা ও স্ক্রিপ্ট পুজোর মাধ্যমে কাজের শুভ সূচনা করেন। ছবির গল্প আবর্তিত হবে একটি ত্রিভুজ প্রেমের কাহিনীকে কেন্দ্র করে। সবথেকে বড় চমক হলো, এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে থাকছেন স্বয়ং যীশু সেনগুপ্তও। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কলমে তৈরি এই চিত্রনাট্য সম্পর্কের জটিলতা ও ‘অভিমান’-এর নানা পরত তুলে ধরবে।

মহরতের দিন সব তারকারাই এসেছিলেন সাদা পোশাকে, যা এক নতুন শুরুর প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে ‘ঋষি চ্যাটার্জী’ এবং যীশুকে ‘আকাশ চ্যাটার্জী’ নামে একজন গায়কের চরিত্রে। মোশন পোস্টারে একটি ফাঁকা প্রেক্ষাগৃহের চেয়ারে রাখা গিটার এবং গোলাপ ইতিমধ্য়েই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়েছে। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং। বছরের শেষে বড় পর্দায় এই মেগা প্রজেক্ট মুক্তির অপেক্ষায় টলি-মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy