নবান্নে তোড়জোড়! রাজ্যের পরবর্তী স্থায়ী ডিজিপি কে? তালিকার শীর্ষে এই দাপুটে আইপিএস

পশ্চিমবঙ্গ পুলিশের স্থায়ী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিনের টালবাহানা অবশেষে কাটতে চলেছে। সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর এবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে আইপিএস অফিসারদের নামের তালিকা চেয়ে পাঠাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবারের মধ্যেই কেন্দ্রকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠিয়ে দেওয়া হবে।

গত ৩১ জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পর থেকেই পদটি নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। ইউপিএসসি স্পষ্ট জানিয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সমস্ত যোগ্য অফিসারের নাম পাঠাতে হবে।

সূত্রের দাবি, নবান্নের পাঠানো তালিকায় এক নম্বরে রয়েছে বর্তমান ডিজি (ফায়ার) অনুজ শর্মার নাম। এছাড়াও তালিকায় রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে, এন আর বাবু (হোমগার্ড), সিদ্ধিনাথ গুপ্তা (কারেকশনাল সার্ভিস) এবং সঞ্জয় সিং-সহ মোট আটজন অভিজ্ঞ আইপিএস অফিসারের নাম। স্থায়ী ডিজিপি নিয়োগের এই প্রক্রিয়ায় কেন্দ্রের সবুজ সংকেত মিললেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষপদে নতুন মুখ দেখা যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy