পিএফ গ্রাহকদের জন্য বাম্পার ধামাকা! এক ক্লিকেই অ্যাকাউন্টে ঢুকবে বন্ধ পড়ে থাকা টাকা

দেশের লক্ষ লক্ষ ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে এল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। দীর্ঘ সময় ধরে বন্ধ বা নিষ্ক্রিয় পড়ে থাকা অ্যাকাউন্টগুলির টাকা এবার সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭.১১ লক্ষ ইন-অ্যাকটিভ অ্যাকাউন্টে পড়ে থাকা ৩০.৫২ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

যাদের পিএফ অ্যাকাউন্টে ১ হাজার টাকা বা তার কম ব্যালেন্স রয়েছে, তাঁদের কোনও আবেদন বা ফর্ম ফিলাপ ছাড়াই সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এমনকি ইপিএফও অফিসে যাওয়ারও প্রয়োজন পড়বে না। যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে, তবে সেই টাকা তাঁর আইনত উত্তরাধিকারীকে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ৩৬ মাস বা তার বেশি সময় ধরে কোনও টাকা জমা না পড়লে সেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বলে গণ্য করা হয়।

এর পাশাপাশি আগামী অর্থবর্ষ থেকে চালু হতে চলেছে ‘ইপিএফও ৩.০’। এই নতুন ব্যবস্থায় পিএফ থেকে টাকা তোলা আরও সহজ হবে এবং মাত্র ৩ দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট বা টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত চাকরি পরিবর্তন বা অবসরের পর যারা ছোট অঙ্কের টাকা তুলতে সমস্যায় পড়তেন, এই পদক্ষেপে তাঁরাই সবথেকে বেশি উপকৃত হবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy