রুশ সুন্দরীর ফাঁদ ও এপস্টিন কানেকশন! শেষমেশ কি সব স্বীকার করে নিলেন বিল গেটস?

জেফরি এপস্টিন—যাঁর নাম শুনলেই টেমস থেকে গঙ্গা, সবর্ত্রই এক রহস্যময় এবং বিতর্কিত অধ্যায়ের কথা মনে পড়ে। সেই কুখ্যাত এপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে এবার কার্যত ব্যাকফুটে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব বিল গেটস। দীর্ঘদিনের জল্পনা ও বিতর্কের পর অবশেষে ‘এপস্টিন ফাইলস’ নিয়ে মুখ খুললেন তিনি। স্বীকার করে নিলেন নিজের ‘ভুল’। এমনকি রুশ মহিলাদের সঙ্গে তাঁর সম্পর্কের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নিয়েও একপ্রকার ক্ষমা চাইলেন মাইক্রোসফট স্রষ্টা।

সম্প্রতি ভারতে আয়োজিত ‘AI Impact Summit’-এ বিল গেটসের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। সূত্র মারফত জানা যাচ্ছে, এপস্টিন ফাইলস সংক্রান্ত নতুন নথি প্রকাশ্যে আসার জেরেই এই সিদ্ধান্ত। এই নথিতে দাবি করা হয়েছে, রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোভোর সঙ্গে গেটসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা নিয়ে এপস্টিন তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন।

নিজের সাম্প্রতিক বিবৃতিতে গেটস জানিয়েছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল। তিনি বলেন, “আমি স্বীকার করছি যে তাঁর সঙ্গে দেখা করা উচিত হয়নি। এটা আমার বিচারবুদ্ধির অভাব ছিল।” উল্লেখ্য, এপস্টিনের বিরুদ্ধে নারী পাচার ও যৌন হেনস্থার একাধিক গুরুতর অভিযোগ ছিল। গেটসের এই স্বীকারোক্তি বর্তমানে বিশ্ব রাজনীতি ও কর্পোরেট মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy