বলিউডের সেটে খাবারের বৈষম্য! তারকা ও কলাকুশলীদের ‘ভেদাভেদ’ নিয়ে বিস্ফোরক গোবিন্দ নামদেব

বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা চরম বৈষম্য নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নামদেব। তাঁর দাবি, ইন্ডাস্ট্রিতে কেবল পারিশ্রমিক নয়, আচরণ এবং খাবারের ক্ষেত্রেও আকাশ-পাতাল পার্থক্য থাকে। বড় তারকাদের জন্য বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ও রাজকীয় পদের ব্যবস্থা থাকলেও, সাধারণ অভিনেতা ও টেকনিশিয়ানদের জুটত সাধারণ খাবার। এমনকি বড় তারকারা মনে করেন, অন্য কোনো অভিনেতার কাছ থেকে অভিনয়ের পরামর্শ নিলে তাঁদের ভাবমূর্তি নষ্ট হবে।

তবে এই ‘শ্রেণীভেদ’-এর মধ্যেও ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা শুনিয়েছেন গোবিন্দ। তিনি জানান, ‘ওহ মাই গড’ ছবির শুটিংয়ে অক্ষয় কুমার এবং পরিচালক উমেশ শুক্লা এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সেটে তারকা থেকে শুরু করে স্পটবয়— সকলের জন্য একই খাবারের ব্যবস্থা ছিল। গোবিন্দের মতে, অক্ষয়ের এই মানসিকতার কারণে সেটের পরিবেশ পজিটিভ হয়ে উঠেছিল। বলিউডের এই অঘোষিত শ্রেণিবিন্যাস ভেঙে অক্ষয় যে উদাহরণ তৈরি করেছিলেন, তা আজও বিরল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy