‘পুরস্কার না কি শাস্তি?’ ব্যান্ডেজ বাঁধা চোখে ছবি পোস্ট ‘মিলন হবে কতদিনে’ খ্যাত অভিনেত্রীর, স্টুডিও পাড়ায় শোরগোল

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’ এখন টানটান উত্তেজনায় ফুটছে। তবে পর্দার রেষারেষির মাঝেই বাস্তবের বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন ধারাবাহিকের অন্যতম প্রধান মুখ সোহিনী সান্যাল। এলা অর্থাৎ খড়ির মায়ের চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীর আদরের পোষ্যই ঘটিয়ে ফেলেছে এক বিপত্তি। সোহিনী নিজেই সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, সোহিনীর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ছবিতে তাঁর চোখে ব্যান্ডেজ, অন্যটিতে চোখ ফুলে ছোট হয়ে জল ঝরছে। আদরের পোষ্যর থাবায় চোখের এই অবস্থা হয়েছে জানিয়ে অভিনেত্রী রসিকতা করে লিখেছেন, ‘পুরস্কার, শিল্পী এবং শিল্প। এক থাবাতেই ছবি।’ অভিনেত্রীর এই অবস্থা দেখে উদ্বিগ্ন তাঁর সতীর্থরা। স্বস্তিকা দত্ত থেকে শুরু করে অনুরাগী— সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আপাতত এই অবস্থাতেই কি শুটিং চালিয়ে যাবেন সোহিনী, নাকি বিরতি নেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, গৌরব-শোলাঙ্কি জুটির এই ধারাবাহিকটি বর্তমানে প্রতি রাত সাড়ে ৯টায় স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy