রকিং স্টার যশের আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে কৌতূহলের শেষ নেই। শুধু যশের লুক নয়, এই ছবির স্টারকাস্টের পারিশ্রমিকের বহর দেখে রীতিমতো চমকে গিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার বোদ্ধারা। সূত্রের খবর, এই ছবির জন্য যশ নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা। তবে শুধু যশ নন, ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও বড় অঙ্কের টাকা দাবি করেছেন।
সবচেয়ে বড় চমক হলো কিয়ারা আডবাণীর পারিশ্রমিক। শোনা যাচ্ছে, দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকেও ছাড়িয়ে গিয়েছেন কিয়ারা। তিনি এই ছবির জন্য প্রায় ১৫ কোটি টাকা নিয়েছেন, যা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ডিল। অন্যদিকে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নয়নতারা পাচ্ছেন ১২ থেকে ১৮ কোটি টাকার মধ্যে। এছাড়া রুক্মিণী বসন্ত ৩-৫ কোটি, হুমা কুরেশি ২ কোটি এবং তারা সুতারিয়া প্রায় ২-৩ কোটি টাকা নিচ্ছেন বলে খবর। প্রায় ৫০০-৬০০ কোটি টাকার মেগা বাজেটে তৈরি এই ছবি ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা।