সোনার বাজারে অস্থিরতা যেন কাটছেই না। গত কয়েকদিন আগে বিশ্ববাজারে উত্তেজনার জেরে ১০ গ্রাম সোনার দাম প্রায় ২ লক্ষ টাকার রেকর্ড স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা— সবারই ঘুম উড়িয়েছিল। তবে সেই ঝোড়ো গতির পর গত কয়েকদিনে বাজারে কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেলেও, আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম।
সাপ্তাহিক কর্মদিবসের শেষে আজ কলকাতা সহ দেশের বড় শহরগুলোতে দামের সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং বিয়ের মরসুমের চাহিদার কারণেই এই ওঠানামা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারতের প্রধান শহরগুলোতে সোনার সর্বশেষ বাজার দর:
কলকাতা:
১০ গ্রাম ২২ ক্যারাট: ১,৪৩,৩৫০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারাট: ১,৫৬,৪৯০ টাকা
দিল্লি:
১০ গ্রাম ২২ ক্যারাট: ১,৪৩,৬০০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারাট: ১,৫৬,৬৪০ টাকা
মুম্বই:
১০ গ্রাম ২২ ক্যারাট: ১,৪৩,৩৫০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারাট: ১,৫৬,৪৯০ টাকা
বিনিয়োগকারীদের মতে, বাজার কিছুটা পড়লেও পুরোপুরি স্বস্তির খবর এখনই নেই। সামান্য এই বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে হলুদ ধাতুর তেজ বজায় রয়েছে। ফলে গয়না কেনার আগে আজকের এই রেট দেখে নেওয়া জরুরি।