রেলযাত্রীদের জন্য বড় খবর! ট্রেনের শৌচাগার থেকে বিদায় নিচ্ছে চেন লাগানো মগ, কেন এই আমূল বদল?

ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের শৌচাগারের সেই চেনা ছবি এবার অতীত হতে চলেছে। ট্রেনের বাথরুমে চেন দিয়ে বেঁধে রাখা মগের দিন শেষ। রেলের এক সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রেনের শৌচাগার থেকে এই ব্যবস্থা সরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর রেলওয়েতে (Northern Railway) ইতিমধ্যেই এই পাইলট প্রজেক্ট সফলভাবে কার্যকর করা হয়েছে এবং যাত্রীদের পক্ষ থেকেও মিলেছে ইতিবাচক সাড়া।

গত ১৭ ফেব্রুয়ারির নির্দেশিকায় রেল বোর্ড জানিয়েছে, শৌচাগারের মেঝের কাছাকাছি জলের মগ ও চেনের ব্যবস্থা থাকায় মেঝে দ্রুত পিচ্ছিল ও অপরিচ্ছন্ন হয়ে যায়। জল জমে নোংরা হওয়ার কারণে যাত্রীদের যাতায়াতেও সমস্যা হয়। পরিচ্ছন্নতার মান বাড়াতে এবার থেকে মগের বদলে বিশেষ ধরণের স্বাস্থ্যকর বিকল্প বা ‘হেলথ ফসেট’ ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। উত্তর রেলের যাত্রীরা জানিয়েছেন, এই নতুন ব্যবস্থার ফলে শৌচাগার আগের থেকে অনেক বেশি ঝকঝকে ও হাইজেনিক থাকছে। রেলের এই আধুনিকীকরণ প্রক্রিয়া দ্রুত দেশের বাকি জোনেও ছড়িয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy