আর্থিক অনটন কেড়ে নিল প্রাণ? আহমেদাবাদে হোটেলের পরিচারিকার মৃত্যুতে এক সহকর্মীর দিকে আঙুল পরিবারের

আর্থিক অভাব মেটাতে ঘর ছেড়ে সুদূর গুজরাটে পাড়ি দিয়েছিলেন পূর্ব বর্ধমানের সোনামণি বৈরাগ্য। কিন্তু শেষ পর্যন্ত ফিরল তাঁর নিথর দেহ। আহমেদাবাদের একটি হোটেলের ঘর থেকে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এখন রহস্য ঘনীভূত হচ্ছে। পূর্বস্থলীর নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকার এই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে মৃতের পরিবার।

মৃতার মা ও স্বামী মিঠুন বৈরাগ্যর দাবি, সোনামণি আত্মহত্যা করতে পারেন না। স্বামীর অভিযোগ, হোটেলে থাকাকালীন এক সহকর্মীর সঙ্গে সোনামণির পরিচয় হয়েছিল। ওই সহকর্মী সোনামণির সাথেই একই ঘরে থাকতেন বলে দাবি মিঠুনবাবুর। তাঁর সন্দেহ, ওই ব্যক্তির হাতেই প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী। গত ১৩ ফেব্রুয়ারি আহমেদাবাদ থেকে ফোন আসে বাড়িতে, জানানো হয় সোনামণি আর নেই। স্থানীয় নাদনঘাট থানায় ইতিমধ্যে খুনের এফআইআর দায়ের করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy