মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য! মুখ খুলল বিদেশ মন্ত্রক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে। ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না।” বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, তিনি ভিডিওটি দেখেননি। তবে তিনি যোগ করেন, “যদি সত্যিই এমন কোনো ভিডিও থাকে, তা সত্যি হোক বা মিথ্যা, আমরা এর ওপর যথাযথ ব্যবস্থা নেব।”

ভাইরাল ক্লিপটিতে ট্রাম্পকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলতে শোনা যায়, “মোদী একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন।” রসিকতার সুরে ট্রাম্প আরও বলেন, “ভালোবাসা শব্দটিকে অন্যভাবে নেবেন না। আমি ওঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। আমি বহু বছর ধরে ভারতকে দেখছি।”

পাশাপাশি, রাশিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মার্কিন ফ্যাক্টশিটে সাম্প্রতিক সংশোধনী নিয়ে মুখ খুলেছে বিদেশ মন্ত্রক। জয়সওয়াল জানান, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান অব্যাহত থাকবে। অন্যদিকে, ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে মার্কিন ফ্যাক্টশিটের পরিবর্তনগুলি দুই দেশের “পারস্পরিক বোঝাপড়া” কেই প্রতিফলিত করে বলে তিনি দাবি করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy