১. হাতের তালুর পরীক্ষা: অল্প একটু ঘি হাতের তালুতে নিন। যদি ঘিটি খাঁটি হয়, তবে শরীরের স্বাভাবিক তাপমাত্রাতেই তা দ্রুত গলে যাবে। আর যদি গলতে সময় লাগে বা দানা দানা থেকে যায়, তবে বুঝবেন এতে ভেজাল আছে।
২. গরম করার পরীক্ষা: কড়াইতে এক চামচ ঘি দিয়ে গরম করুন। ঘি যদি সাথে সাথে গলে যায় এবং গাঢ় বাদামী রঙ ধারণ করে, তবে সেটি খাঁটি। কিন্তু যদি গলতে দেরি হয় এবং রঙ হালকা হলদেটে হয়, তবে বুঝবেন এতে কেমিক্যাল বা ডালডা মেশানো আছে।
৩. আয়োডিন টেস্ট: সামান্য গলানো ঘিয়ে দু-তিন ফোঁটা আয়োডিন সলিউশন বা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। যদি ঘিয়ের রঙ বেগুনি বা নীল হয়ে যায়, তবে নিশ্চিত থাকুন এতে স্টার্চ বা সেদ্ধ আলু মেশানো হয়েছে।
৪. লবণের পরীক্ষা: একটি পাত্রে এক চামচ ঘি, সামান্য নুন এবং এক চিমটি চিনি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। যদি ঘিয়ের রঙ বদলে লালচে হয়ে যায়, তবে বুঝবেন এতে বনস্পতি বা ডালডা মেশানো হয়েছে।