১. অস্বাভাবিক ঘাম ও ঠান্ডা ভাব: স্নান করতে করতে বা স্নানের পরেই যদি দেখেন শরীর অস্বাভাবিকভাবে ঘামছে, অথচ জল বা আবহাওয়া যথেষ্ট ঠান্ডা— তবে এটি হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে কপালে বা ওপরের ঠোঁটের ওপর ঠান্ডা ঘাম হওয়া ভয়ের কারণ।
২. মাথা ঘোরা ও ভারসাম্য হারানো: স্নানের সময় যদি হঠাৎ মাথা ঝিমঝিম করে বা চোখের সামনে অন্ধকার দেখেন, তবে তা হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন কমে যাওয়ার ইঙ্গিত দেয়। অনেক সময় স্নানের সময় রক্তচাপের আকস্মিক পরিবর্তনের ফলে এমনটা হতে পারে।
৩. অতিরিক্ত ক্লান্তি ও নিঃশ্বাসে কষ্ট: বাথরুমে বালতি তোলা বা সামান্য নড়াচড়াতেও যদি হাপিয়ে ওঠেন এবং মনে হয় দম আটকে আসছে, তবে বুঝবেন হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারছে না।
৪. শরীরের বাম দিকে অস্বস্তি: সবসময় বুকে ব্যথা হবে না, কিন্তু বাম হাত, ঘাড় বা চোয়ালে একটা হালকা চাপ বা অস্বস্তি অনুভব করলে দেরি করবেন না।
কেন স্নানঘরে ঝুঁকি বেশি? চিকিৎসকদের মতে, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আর স্নানের জলের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকলে রক্তচাপের ওপর চাপ পড়ে। বিশেষ করে খুব সকালে বা রাতে মাথায় সরাসরি ঠান্ডা জল ঢাললে আর্টারি বা ধমনী সঙ্কুচিত হয়ে যায়, যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।