ভোটের মুখে হিমন্তের মাস্টারস্ট্রোক! ছাত্রদের অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা, মহিলাদের জন্য বড় উপহার

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই মাস্টারস্ট্রোক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে ছাত্রদের জন্য বিশেষ বৃত্তি প্রকল্প ‘বাবু আচনি’।

কী এই ‘বাবু আচনি’? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় স্নাতকোত্তর (PG) স্তরের ছাত্ররা প্রতি মাসে ২,০০০ টাকা এবং স্নাতক (UG) স্তরের ছাত্ররা প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে যে সব ছাত্রের অভিভাবক সরকারি কর্মচারী অথবা বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশি, তাঁরা এই সুবিধা পাবেন না। গত বছর ছাত্রীদের জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প চালুর পর থেকেই ছাত্রদের জন্য এমন দাবিল উঠেছিল, যা এবার পূরণ করলেন মুখ্যমন্ত্রী।

মহিলাদের জন্য বিহুর উপহার: শুধু ছাত্ররাই নয়, ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় থাকা রাজ্যের ৩৭ লক্ষ মহিলার জন্যও খুশির খবর রয়েছে। ২০ ফেব্রুয়ারি অসমীয়া নববর্ষ বা বোহাগ বিহু উপলক্ষে প্রত্যেক উপভোক্তাকে ৩,০০০ টাকা করে বিশেষ উপহার দেওয়া হবে। এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পের মহিলারা ধাপে ধাপে মোট ৮,০০০ টাকা করে পাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই বড় ঘোষণা শাসক শিবিরের হাত শক্ত করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy