‘BJP-কে ভোট দিলেই নন্দীগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ’! TMC নেত্রীর পোস্ট ঘিরে তীব্র বিতর্ক, ভোটের আগে ভয় দেখানোর অভিযোগ! নন্দীগ্রামে তৃণমূল নেত্রী অষ্টমী গিরীর একটি পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি দাবি করেছেন, বিজেপিকে ভোট দিলে ময়নার মতো নন্দীগ্রামেও রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ হয়ে যাবে। এই পোস্টটি সামনে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের আগে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখানোর কৌশল নিয়েছে। এই ধরনের পোস্ট রাজ্যের মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অন্যদিকে, তৃণমূল নেত্রী অষ্টমী গিরী এই বিতর্কের মাঝেও অনড় থেকেছেন। তিনি শুধুমাত্র বিজেপিকে আক্রমণ করেননি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (দাদা) কটাক্ষ করেছেন। তাঁর এই বিস্ফোরক বার্তাটি নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এই ইস্যুতে এখন তৃণমূল এবং বিজেপির মধ্যে বাক্-যুদ্ধ তুঙ্গে।

নন্দীগ্রামে তৃণমূল নেত্রী অষ্টমী গিরীর একটি পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি দাবি করেছেন, বিজেপিকে ভোট দিলে ময়নার মতো নন্দীগ্রামেও রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ হয়ে যাবে

এই পোস্টটি সামনে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটের আগে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখানোর কৌশল নিয়েছে। এই ধরনের পোস্ট রাজ্যের মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

অন্যদিকে, তৃণমূল নেত্রী অষ্টমী গিরী এই বিতর্কের মাঝেও অনড় থেকেছেন। তিনি শুধুমাত্র বিজেপিকে আক্রমণ করেননি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (দাদা) কটাক্ষ করেছেন। তাঁর এই বিস্ফোরক বার্তাটি নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এই ইস্যুতে এখন তৃণমূল এবং বিজেপির মধ্যে বাক্-যুদ্ধ তুঙ্গে।