বিউটি কুইন ফাতিমা! পোশাক, ক্যাটওয়াক আর পারফর্মেন্সে মুগ্ধ দর্শক, কেড়ে নিলেন জয়ের মুকুট

বহু প্রতীক্ষার পর অবশেষে বিশ্বসুন্দরীর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বোশের মাথায়। ২৫ বছর বয়সী এই তরুণী ইতিমধ্যে তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মন মুগ্ধ করা পারফর্মেন্সের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

মিস ইউনিভার্সের মঞ্চে তাঁর পোশাক, আকর্ষণীয় ক্যাটওয়াক থেকে শুরু করে চূড়ান্ত পারফর্মেন্স—সবকিছুই দর্শকদের নজর কেড়ে নিয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে, বিশ্বের অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে অবশেষ মেক্সিকোর ফাতিমার মাথায় উঠল জয়ের মুকুট। এই জয়ের মধ্য দিয়ে তিনি মেক্সিকোর জন্য এক বিশাল সম্মান বয়ে আনলেন।