স্লিপিং পিল নয়, রোজ ১৫ মিনিটের সানবাথই যথেষ্ট! ভিটামিন ডি-এর অভাব দূর করে যে ৯ ম্যাজিক ফল

বর্তমান জাঙ্ক ফুড নির্ভর ও ঘরবন্দী জীবনে আমাদের রোদ পোহানো বা সানবাথ নেওয়ার সময় হয় না। দুঃখজনক হলেও সত্যি যে, আজকের যুগে বেশিরভাগ মানুষই ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন, যা অনেক ত্বকের সমস্যারও অন্যতম কারণ। অথচ এই ভিটামিন ডি সকালে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতিদিন মাত্র ১৫ মিনিট রোদে থাকার চেষ্টা করুন।
প্রতিদিন ১৫ মিনিট রোদ পোহানোর ৯টি আশ্চর্য উপকারিতা:
১. রক্ত সঞ্চালন উন্নত করে: সানবাথ ত্বকের উপরিস্তরে থাকা নাইট্রিক অক্সাইডকে সক্রিয় করে, যা রক্তনালীগুলিকে প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ২. অনিদ্রা দূর করে: স্লিপিং পিলের পরিবর্তে কিছুক্ষণ রোদে থাকার চেষ্টা করুন। রোদ মেলাটোনিন (Melatonin) হরমোন উৎপাদনে সাহায্য করে, যা ঘুমের মান উন্নত করে। ৩. ত্বকের সমস্যা নিরাময়: অনেকে মনে করেন সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করে। কিন্তু সকালের রোদ সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা সমাধানে উপকারী হতে পারে বলে জার্নাল অফ ক্লাইমেথোথেরাপিতে প্রকাশিত একটি গবেষণায় প্রমাণিত। ৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: দীর্ঘদিন ধরেই সূর্যালোককে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এক যাদুকরী উপায় হিসেবে বিবেচনা করা হয়। ৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ভিটামিন ডি-এর উপস্থিতির কারণে শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ৬. হাড় মজবুত করে: ভিটামিন ডি দেহে ক্যালসিয়ামের শোষণ আরও ভালো করতে সাহায্য করে, যা আপনার হাড়কে আগের চেয়ে শক্তিশালী করে তোলে। ৭. মন-মেজাজ ভালো রাখে: মাত্র ১৫ মিনিটের সানবাথ আপনার মন মেজাজকে ভালো রাখে এবং হতাশা কমায়। ৮. চোখের স্বাস্থ্য: ভিটামিন ডি চোখ ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন মাত্র ১৫ মিনিটের জন্য রোদে দাঁড়ানোই যথেষ্ট। ৯. অ্যালঝেইমার রোগের উপশম: আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, উজ্জ্বল আলোর সংস্পর্শ অ্যালঝেইমার রোগীদের হতাশা এবং ভুলে যাওয়ার লক্ষণ কমাতে সাহায্য করে।