দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! কাশ্মীরে গ্রেফতার হরিয়ানার মহিলা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা

দিল্লি বিস্ফোরণের তদন্তে এল চাঞ্চল্যকর মোড়। কাশ্মীরের অনন্তনাগ থেকে হরিয়ানার এক মহিলা চিকিৎসককে আটক ও পরে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চিকিৎসকের নাম প্রিয়াঙ্কা শর্মা, যিনি অনন্তনাগের একটি সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এক অভিযুক্ত আদিলকে জেরা করার সময়ই প্রিয়াঙ্কা শর্মার নাম উঠে আসে। প্রিয়াঙ্কাকে আটক করার সময় তাঁর কাছ থেকে একটি সন্দেহজনক মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

দিল্লিতে নাশকতা ঘটানোর ঘটনায় হরিয়ানার এক মহিলা চিকিৎসকের যোগ থাকার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কার গ্রেফতারের পর তাঁর ভাই ভরত প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি মন্তব্য করেন, “দিদি নির্দোষ, তদন্ত চলুক।” পুলিশ এখন এই ঘটনার গভীরতা খতিয়ে দেখছে এবং প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে আরও বিশদে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।