কম খেলে ওজন কমে, এই ধারণা ভুল! পেট ভরে খেয়েও ছিপছিপে গড়ন চান? ৪টি সহজ টিপস মেনে চলুন!

ওজন কমাতে গেলে আগে খাওয়ার পরিমাণ কমাতে হবে—এই ধারণা অধিকাংশ মানুষের মধ্যেই প্রচলিত। তবে পুষ্টিবিদদের মতে, এই ধারণা ভুল। কারণ ওজন কমাতে হলে খাওয়ার পরিমাণ নয়, বরং সঠিক খাদ্যাভাস জরুরি। অর্থাৎ, মিষ্টি কিংবা জাঙ্কফুড বাদ দিয়ে আপনি যদি বেশি পরিমাণে ভালো খাবার খান, তাহলে ওজন বাড়বে না, বরং কমবে। পেট খালি রেখে কষ্ট না করেও যে দ্রুত ওজন ঝরানো যায়, তা প্রমাণ করেছেন বিশেষজ্ঞরা।

খাওয়ার পরিমাণ না কমিয়েও যদি ওজন ঝরাতে চান, তবে খেয়াল রাখুন এই ৪টি বিষয়ে:

১. খনিজ পদার্থে ভরপুর খাবার: ফল, সবজি ও বাদাম জাতীয় খনিজ পদার্থে ভরপুর খাবার বেশি করে খাওয়া জরুরি। এ ধরনের খাবারে পুষ্টিগুণ বেশি থাকে, আবার ক্যালোরি থাকে কম। তাই বেশি খেলেও ওজন বাড়ার সম্ভাবনা থাকে না।

২. মিষ্টিজাতীয় খাবার বাদ দিন: খাবারের পরিমাণ যা-ই হোক না কেন, তা যেন বেশি মিষ্টিজাতীয় না হয়। সামান্য পরিমাণ চিনিও দ্রুত ওজন বাড়াতে পারে। তার সঙ্গে এটি ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মারাত্মক অসুখের ঝুঁকিও বাড়াতে পারে।

৩. প্রোটিনকে গুরুত্ব দিন: শরীরের পেশী (Muscle) ঠিক রাখতে অবশ্যই যথেষ্ট পরিমাণ প্রোটিন খাওয়া জরুরি। তিন বেলা কিছুটা করে প্রোটিন খাওয়া গেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এর ফলে কিছুক্ষণ পরপরই ভাজাপোড়া ও মিষ্টির মতো অস্বাস্থ্যকর খাবারের প্রতি টান কম থাকে

৪. হাঁটাচলা ও ঘরের কাজ: ওজন কমাতে শরীরচর্চার বিকল্প নেই। তবে আপনি যদি সময় না পান, তাহলে অন্তত হাঁটাচলা করুন। দৈনন্দিন জীবনে এমন কিছু ঘরের কাজ বেছে নিন, যাতে হাঁটাচলা বেশি হবে।

  • শারীরিক কাজ: ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্নাবান্নার মতো কাজ বেশি করে করুন।

  • অভ্যাস: পায়ে হেঁটে চলাফেরার অভ্যাস গড়ুন।

সব মিলিয়ে দেখবেন, কম খেয়ে কষ্ট না করেও দ্রুত ওজন ঝরবে।