ফেসবুক-ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে আশির দশকের জাদু! চ্যাটজিপিটির এক ক্লিকেই বানান আপনার ভাইরাল এআই রেট্রো লুক

সামাজিক মাধ্যমে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে আশির দশকের ফ্যাশন, হেয়ার স্টাইল এবং পোজ দেওয়ার স্টাইল। এই ট্রেন্ডে গা ভাসাতে চাইলে আপনাকে খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সবার প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ থেকে চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করে একটি নতুন কনভারসেশন শুরু করতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে নিজের একটি হাই-রেজোলিউশনের ছবি আপলোড করতে হবে।

ছবি নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। ছবিটি অবশ্যই স্পষ্ট ‘ফেস শট’ হতে হবে, যেখানে পর্যাপ্ত আলো রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় কোনো জিনিস বা মানুষের ভিড় থাকবে না। ছবি আপলোড করার পর আপনাকে ঠিক করতে হবে যে আপনি আশির দশকের ঠিক কোন স্টাইলের লুক পেতে চান। পোশাক-আশাক, চুলের স্টাইল, মেকআপ, ব্যাকগ্রাউন্ড এবং বিশেষ অ্যাম্বিয়েন্স কেমন হবে, তা আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চ্যাটজিপিটিকে সঠিক প্রম্পট দেওয়া। ছবির জন্য প্রম্পট লেখার সময় উল্লেখ করতে হবে যাতে আপনার মুখের আসল বৈশিষ্ট্য এবং স্বাভাবিক ত্বকের রঙ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে। আপনি চাইলে চ্যাটজিপিটিকে বলতে পারেন, “আমার এই ছবিটি দিয়ে একটি আশির দশকের ক্লাসিক ভারতীয় সিনেমার পোট্রেট তৈরি করে দাও।” এর সঙ্গে চুলের স্টাইল হিসেবে ঘন বা হালকা কোঁকড়ানো চুল, পোশাকের ক্ষেত্রে উজ্জ্বল রঙের শার্ট, হাই-ওয়েস্টেড প্যান্ট, নজরকাড়া কানের দুল কিংবা স্টুডিওর মতো ক্লাসিক আলোর কথা যোগ করতে পারেন।

ফ্যাশনেবল ও একটু অন্যরকম লুকের জন্য আপনি প্রম্পটে একটি আরামদায়ক ড্রেস, পুরনো ধাঁচের ঘড়ি বা পরিপাটি চুলের কথা উল্লেখ করতে পারেন। ছবির চারপাশে কিছুটা বিবর্ণ বা রেট্রো এফেক্ট দেওয়ার কথা বললেই চ্যাটজিপিটি নিমিষে আপনার কাঙ্ক্ষিত ভিন্টেজ ছবি তৈরি করে দেবে। তো আর দেরি কেন? আজই ট্রাই করুন আর চমকে দিন আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের।