ভারতে আসার আগে পাকিস্তানের মাটিতে হোঁচট খাওয়ার পর, এবার টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা দল দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ইডেনের ঐতিহ্যবাহী ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে এক অপ্রত্যাশিত কৌশল নিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। তিনি প্রথম একাদশে চারজন স্পিনার নিয়ে নামলেন! চার মাস পর দলে ফিরলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
ক্রিকেটের নন্দনকাননেও অবশ্য টস ভাগ্য সঙ্গ দিল না শুভমন গিলের। অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও টস হারলেন ভারত অধিনায়ক। টস জিতে ইডেনের বাইশ গজে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক তেম্বা বাভুমা।
ভারতীয় একাদশ: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উয়ান মুল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বোশ ও কেশব মহারাজ।