কাশ্মীরকে টক্কর! শীতকালে ওড়িশার এই ‘সাইলেন্ট ভ্যালি’-তে গেলে আর ফিরতে চাইবেন না, জানুন ঠিকানা

শীতকাল সবে পড়তে শুরু করেছে, আর এই সময় বহু ভ্রমণপিপাসু মানুষ পুরুলিয়া, ঝাড়গ্রাম, মন্দারমণি বা পুরীর মতো গন্তব্যে ভিড় জমাচ্ছেন। আপনিও যদি এবারের শীতে ওড়িশার (Odisha) আনাচে-কানাচে ঘুরতে যেতে চান, তবে অবশ্যই ঘুরে আসতে পারেন দারিংবাড়ি থেকে। কিন্তু দারিংবাড়ি গেলে তার কাছাকাছি লুকিয়ে থাকা আরও দু’টি দুর্দান্ত অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) মিস করবেন না যেন!

দারিংবাড়ির কাছেই সবুজে মোড়া ফুলবনি

শীতকালে বেড়াতে যাওয়ার অন্যতম জনপ্রিয় স্থান দারিংবাড়ি। তবে এর অদূরে সবুজে মোড়া আরও একটি মনোরম স্থান রয়েছে, যার নাম ফুলবনি (Phulbani)। পর্যটকদের মধ্যে এর তেমন নাম-ডাক না থাকলেও, এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

কান্দামাল জেলার সদর শহর হলো ফুলবনি, যা শলাঙ্কি নদীর তীরে অবস্থিত। দারিংবাড়ি থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র ১০৪ কিলোমিটার। তাই হাতে তিন-চার দিন সময় নিয়ে দারিংবাড়ি ঘুরতে গেলে, একবার ফুলবনি ঘুরে আসতেই পারেন।

পাখির কলরব আর জলপ্রপাতের শব্দ—’সাইলেন্ট ভ্যালি’

ফুলবনি গেলে আপনি দেখতে পাবেন পুতুদি জলপ্রপাত (Putudi Waterfall)। ফুলবনি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণাটি। ঘন সবুজ জঙ্গল এবং বড় পাথরের ঘেরা এই জলপ্রপাতটিই মূলত পর্যটকদের আকর্ষণ করে। এই ঝর্ণার কাছে পৌঁছতে হলে আপনাকে জঙ্গলের পথ ধরেই যেতে হবে।

এছাড়াও, দারিংবাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত আর একটি রহস্যময় জায়গা হলো মন্দাসারু (Mandasaru)। এখানে গেলে আপনি পাখির কলরব ও জলপ্রপাতের শব্দ ছাড়া অন্য কোনো কিছুই শুনতে পাবেন না। তাই এই অঞ্চলটি ‘সাইলেন্ট ভ্যালি’ নামেও পরিচিত। এখানকার শান্ত পরিবেশ ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে।

দারিংবাড়ি বেড়াতে গেলে এই অফবিট জায়গাগুলিতে একবারের জন্য হলেও আসুন। পাশাপাশি এখানে থাকা-খাওয়ার জন্য চিন্তা করার কিছু নেই; কয়েকটি সুন্দর হোমস্টে (Homestay) রয়েছে।