রাজভবনে বিয়ে করতে পারবেন কারা? গ্রাম পঞ্চায়েত ও গেজেটেড অফিসারের সার্টিফিকেট সহ জেনে নিন আবেদনপত্রের বিস্তারিত শর্ত

এবার শীতের বিয়ের মরশুমে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের রাজভবনে ইতিহাসে প্রথমবার বসতে চলেছে গণ বিবাহের আসর। খোদ রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের উদ্যোগে এবং তদারকিতে এই কমিউনিটি ম্যারেজ অনুষ্ঠান আয়োজিত হবে।১০০ যুগলের জন্য রাজভবনে বিয়ের সুযোগরাজভবন সূত্রে খবর—চলতি বছরের আগামী ২৩ নভেম্বর (রবিবার) কলকাতা রাজভবন কর্তৃপক্ষের উদ্যোগে ১০০ জনের কমিউনিটি ম্যারেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলার রাজ্যপাল হিসেবে সি.ভি আনন্দ বোসের কার্যকাল চারবছরে পদার্পণ উপলক্ষে সাধারণ মানুষের জন্য জনহিতকর কর্মসূচি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আবেদনের প্রধান শর্ত:এই অনুষ্ঠানে শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন, যারা দারিদ্রসীমার নীচে বাস করেন বা টাকার অভাবে ছেলে-মেয়ের বিয়ে দিতে পারছেন না, অর্থাৎ যাদের আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে।আবেদনের সময়সীমা ও শর্তাবলীসুযোগটি পেতে হলে অভাবগ্রস্ত পরিবারের সদস্যদের অবশ্যই নির্দিষ্ট শর্ত মেনে আবেদন জানাতে হবে:বিবরণতথ্যঅনুষ্ঠানের তারিখ২৩ নভেম্বর, ২০২৫আবেদনের শেষ তারিখ১৬ নভেম্বর, ২০২৫যোগাযোগের মাধ্যমই-মেইল/ডাকযোগে/নিজে উপস্থিত হয়েব্যয়ভাররাজভবন কেবল মাত্র বিবাহ অনুষ্ঠান আয়োজন এবং সমস্ত ব্যয়ভার বহন করবে।অতিথি সংখ্যাবর ও কনে পক্ষ থেকে পিতামাতা/অভিভাবক ও আত্মীয়স্বজন মিলিয়ে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থাকতে পারবেন।শর্তSpecial Marriage Act-এর আওতাভুক্তদের ব্যতীত সবাই আবেদন করতে পারবেন।আবেদনের জন্য আবশ্যক নথিআবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি ও প্রত্যয়নপত্র জমা দেওয়া আবশ্যক:বর ও কনের সাম্প্রতিক ছবি এবং বৈধ বয়সপ্রমাণের নথি।বর ও কনের আধার নম্বর, পিতামাতা/অভিভাবকের নাম ও বাৎসরিক আয়ের বিবরণ।গেজেটেড অফিসার/গ্রামের প্রশাসনিক আধিকারিকের প্রত্যয়নপত্র (certificate) সংযুক্ত করতে হবে, যাতে উল্লিখিত বিবরণগুলির যথার্থতা প্রত্যয়িত থাকবে।আবেদনপত্র প্রেরণের ঠিকানা:উপসচিবরাজ্যপাল সচিবালয়রাজভবন, কলকাতা – ৭০০০৬২ই-মেইল: peaceroomrajbhavan@gmail.com