যুব নেতা সুস্থ থাকলেই রাজ্য সুস্থ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় তারাপীঠ ও কঙ্কালীতলায় বিশেষ পুজো

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৩৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বীরভূমের রাজনৈতিক মহলে দেখা গেল অভিনব ও জমকালো উদযাপন। দলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর দীর্ঘায়ু ও রাজ্যের মঙ্গল কামনায় মা তারার পুজো এবং ৩৮টি কেক কেটে জন্মদিন পালন করেন।
১. তারাপীঠে মা তারার রাজবেশ
রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় এই বিশেষ দিনে তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেন।
রাজবেশ ও পুজো: অভিষেকের মঙ্গল কামনায় মা তারাকে নতুন বেনারসী শাড়ি দিয়ে জড়িয়ে রাজবেশে সাজানো হয়। সুকুমারবাবু সেবায়েত সজল চট্টোপাধ্যায়ের মাধ্যমে নাম গোত্র ধরে অভিষেকের নামে পুজো দেন।
নেতার বার্তা: সুকুমার মুখোপাধ্যায় বলেন, “যুব নেতা, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হল। তিনি সুস্থ থাকলেই রাজ্যের মানুষ ভালোভাবে থাকবেন। সেই কারণেই মা তারার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনা করে পুজো দেওয়া হলো। মায়ের পুষ্প অভিষেকের কাছে পৌঁছে দেওয়া হবে।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য নিতাই মাল এবং ব্লক যুব সভাপতি প্রেমানন্দ মণ্ডল।
২. কাজল শেখের অভিনব ৩৮তম উদযাপন
অন্যদিকে, বীরভূমের দাপুটে নেতা তথা জেলা পরিদদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ অভিনব কায়দায় যুব নেতার জন্মদিন পালন করেন।
কঙ্কালীতলায় পুজো ও কেক: সতীর ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বোলপুরের কঙ্কালীতলায় ৩৮টি পুজোর ডালা এবং ৩৮টি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। তিনি মা কঙ্কালীকে পুজো দিয়ে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করেন।
সামাজিক উদ্যোগ: জন্মদিনকে স্মরণ করে ৩৮ জন রক্তদান করেন। এদিন কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে প্রায় ২০০০ দুঃস্থ মানুষদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।
পাপুড়িতে নমাজ: পাশাপাশি, কাজল শেখের গ্রাম পাপুড়িতে মসজিদে নমাজের মধ্য দিয়েও অভিষেকের মঙ্গল কামনা করে মহোৎসব আয়োজিত হয়।
এছাড়াও, ছাত্রপরিষদের বীরভূম জেলা সভানেত্রী ঋতুপর্ণা সিনহা সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনার আলোয় আলোকিত হোক বাংলা। আপনি বাংলার পথ প্রদর্শক। আপনার দীর্ঘায়ু কামনা করি।”