সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী, কাঁথিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পালিত হল ‘রান ফর ইউনিটি’

ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী এবং ‘রাষ্ট্রীয় একতা দিবস’ (National Unity Day) উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পালিত হলো ‘রান ফর ইউনিটি’। আজ, ৩১ অক্টোবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিশেষ দৌড় অনুষ্ঠিত হয়।

কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে দৌড়টি কাঁথি পোস্ট অফিস মোড় পর্যন্ত চলে। শুভেন্দু অধিকারী ছাড়াও এই কর্মসূচিতে পা মেলান দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা এবং বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়।

জাতীয় ঐক্যের বার্তা দিতে এবং সর্দার প্যাটেলের দেশের প্রতি অবদানকে সম্মান জানাতে প্রতি বছরই এই দিনে ‘রান ফর ইউনিটি’ আয়োজন করা হয়। কাঁথিতে বিজেপির হেভিওয়েট নেতাদের অংশগ্রহণে এই দৌড় স্থানীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy