ফিটনেস-নেশা একাকার! তিনটি বল হাতে নিয়েই জীবনের মোড় ঘোরালেন এই বাঙালি, দেখলে আপনিও বলবেন ‘অবিশ্বাস্য’

দৈনন্দিন সকালে প্রাতর্ভ্রমণ করতেন, কিন্তু তাতেও শরীর ফিট থাকত না। সেই প্রাতর্ভ্রমণ ছেড়ে হাতে বল তুলে নিয়েছিলেন মুর্শিদাবাদের ধুলিয়ান শহরের মোজাম্মেল হোসেন। আর আজ তাঁর সেই অদ্ভুত নেশাই তাঁকে পৌঁছে দিয়েছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার শিখরে। ধুলিয়ানের এই সাধারণ তেল ব্যবসায়ী এখন নেটপাড়ার ‘বল মাস্টার’ (Ball Master) বা ‘বাস্তবের জাগলার’ (Juggler) হিসেবে জনপ্রিয়।

তিনটি বল হাতে ‘অবিশ্বাস্য’ কেরামতি
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন পেশায় চালের ব্যবসায়ী এবং একটি মুদিখানার দোকানের মালিক। তবে ব্যবসার ফাঁকে ফাঁকে তিনি নিজের শখের জাগলিং অনুশীলন করতেন।

সম্প্রতি তাঁর জাগলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি এক হাতে দুটি ও অন্য হাতে একটি বল নিয়ে অবিশ্বাস্য দক্ষতায় ঘুরিয়ে চলেছেন। তাঁর নিখুঁত হাতের গতি ও ভারসাম্য দেখে মনে হচ্ছে যেন তিনি কোনও পেশাদার সার্কাস শিল্পী!

নেটিজেনরা তাঁর দক্ষতায় মুগ্ধ। মন্তব্য বক্সে কেউ লিখছেন, “এমন দক্ষতা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না,” আবার কেউ বলছেন, “এই মানুষটাই আসল ট্যালেন্ট।”

শরীর ও মন দুটোই ফিট!
মোজাম্মেল হোসেন জানিয়েছেন, প্রথমে একটি বল দিয়ে খেলা শুরু করেন, তারপর দুটো এবং এখন তিনটি বল নিয়ে অনুশীলন করেন।

মোজাম্মেল হোসেনের কথায়, ‘‘আগে সকালে শরীর ফিট রাখতে দৈনন্দিন হাঁটতে যেতাম। এখন বল প্র্যাকটিস করি। শরীর ও মন দুটোই ফিট থাকে। মানুষকে মনোরঞ্জন দিচ্ছি, তাতে আরও বেশি ফিট থাকতে পারছি।”

তাঁর এই শখ এখন তাঁকে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে, প্রমাণ করে দিল— দক্ষতা এবং প্রতিভা লুকিয়ে থাকতে পারে সমাজের সাধারণ মানুষের মধ্যেই।