এবার পুজোয় আরও বেশি মেট্রো! পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রইল নতুন সময়সূচি

দুর্গাপুজোর আনন্দ এখন তুঙ্গে। মাঝে বৃষ্টি কিছুটা বাধা দিলেও, উৎসবপ্রেমী বাঙালির উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই সময় দিনে-রাতে ঠাকুর দেখতে বের হন সবাই। আর তাদের কথা মাথায় রেখেই কলকাতা মেট্রো এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ পুজোর জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে, যেখানে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর পরিষেবা চালু রাখার ঘোষণা করা হয়েছে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম)
পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১টা।

ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা।

সপ্তমী, অষ্টমী ও নবমী: দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত।

দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা।

এই রুটে মেট্রো ৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে।

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
পঞ্চমী: সকাল ৭.৩০ থেকে রাত ১১টা (আপ)। সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬ (ডাউন)।

ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১.২৮ (আপ)। সকাল ৯.০২ থেকে রাত ১১.২০ (ডাউন)।

সপ্তমী, অষ্টমী ও নবমী: দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬ (আপ)। দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮ (ডাউন)।

দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা (আপ)। দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২ (ডাউন)।

এই রুটের সময়সূচিও উৎসবের সময় যাত্রী চলাচলের সুবিধার জন্য বাড়ানো হয়েছে। এই নতুন পরিষেবা নিশ্চিত করবে যে, পূজার দিনগুলোতে দর্শনার্থীরা নিরাপদে ও আরামে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।