স্বামী দূরে থাকেন, সেই সুযোগে অশ্লীল ব্যবহার, আত্মহননের পথ বেছে নিলেন গৃহবধূ!

তন্ত্র সাধনা এবং অসুস্থতা সারানোর নামে এক গৃহবধূর সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভণ্ড দীক্ষা গুরুকে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক কৃপান গ্রামের এই ঘটনায় আত্মসম্মানের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। এই সুযোগে ডেবরা এলাকার বাসিন্দা সঞ্জয় অধিকারী নামে ওই ভণ্ড সাধু দীক্ষা ও চিকিৎসার নামে গৃহবধূর সঙ্গে বারবার অশ্লীল ব্যবহার করতেন। এই ঘটনা কাউকে জানাতে না পেরে এবং আত্মসম্মানের কারণে কয়েক দিন আগে গৃহবধূ তার বাপের বাড়ি কেশপুরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এরপরই মৃতের স্বামী ঝন্টু দোলুই সঞ্জয় অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে ডেবরা থানার পুলিশ সঞ্জয় অধিকারীকে গ্রেফতার করে। সোমবার তাকে মেদিনীপুর আদালতে পাঠানো হয়েছে। ঝন্টু দোলুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত ভণ্ড দীক্ষা গুরু অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, “এখন আমি যা বলব, কেউ বিশ্বাস করবে না।