বিমানবন্দরে মডেলের ব্যাগে নিষিদ্ধ দ্রব্য! তল্লাশির সময় যা সামনে এল..? চোখ কপালে উঠল সবার

নিউ ইয়র্কের এক মডেল এবং তার প্রেমিক মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছনোর পর এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হলেন। ব্যাগে সাদা পাউডার দেখে সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। কিন্তু পরবর্তীতে সেই পাউডারটির আসল পরিচয় জেনে লজ্জিত হন বিমানবন্দরের কর্মীরা।
ঘটনার সূত্রপাত হয় যখন ওই মডেল ও তার প্রেমিকের ব্যাগ তল্লাশি করা হয়। নিয়ম অনুযায়ী, সুরক্ষাকর্মীরা তাদের ব্যাগ স্ক্যান করছিলেন। হঠাৎই মডেলের ব্যাগে একটি সাদা পাউডার দেখে তাদের সন্দেহ হয়। এটি কোনো নিষিদ্ধ বস্তু কিনা তা জানার জন্য দুজনকেই আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সমস্যা হলো, মডেল স্প্যানিশ ভাষা জানতেন না। তার প্রেমিক কিছুটা স্প্যানিশ জানতেন, তাই তিনিই দোভাষীর কাজ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মডেল জানান যে ওই সাদা পাউডারটি আসলে একটি শুকনো লুব্রিক্যান্ট, যা দৈহিক মিলনের সময় ব্যবহার করা হয়। বিমানবন্দরের কর্মকর্তারা লুব্রিক্যান্ট সম্পর্কে জানলেও, পাউডার রূপে যে এটি পাওয়া যায়, তা তাদের ধারণায় ছিল না।
এরপর যখন তারা সত্যিটা জানতে পারেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একজন মহিলাকে ব্যক্তিগত সামগ্রীর জন্য এভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা অত্যন্ত বিব্রত হন। শেষে, পাউডারটি ওই মডেলকে ফেরত দেওয়া হয় এবং তাদের দুজনকেই বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই অপ্রীতিকর ও হাস্যকর ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।