ভিকির ওপর থেকে ‘খারাপ নজর’ কাটালেন অঙ্কিতা! স্বামীর জন্য কী বললেন অভিনেত্রী?

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন সম্প্রতি একটি দুর্ঘটনার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আর স্বামীর বাড়ি ফেরা নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে ভাসলেন অভিনেত্রী। তিনি মহা সমারোহে ভিকিকে স্বাগত জানালেন। এমনকি, তার উপর থেকে ‘খারাপ নজর’ কাটাতেও দেখা গেছে অঙ্কিতাকে।

নিজের ইউটিউব ব্লগে অঙ্কিতা এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োতে দেখা গেছে, অঙ্কিতা হাসপাতালের বেডে চা বানাচ্ছেন এবং পরে ভিকিকে সাদা শার্ট ও কালো প্যান্টে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। বাড়িতে ঢুকতেই অঙ্কিতা পেস্টেল সবুজ সালোয়ার পরে হাতে একটি নারকেল ও গ্লাস নিয়ে তার থেকে ‘খারাপ নজর’ কাটিয়েছেন।

অঙ্কিতা জানান, “একটি ছোট দুর্ঘটনা আমাদের জীবনে ঘটেছে, যা ভিকির সাথে হয়েছে। তার অস্ত্রোপচার হয়েছে। এখন সে সুস্থ আছে। আমি খুব খুশি যে সে ফিরে এসেছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”

ভিকির হাতে ৪৫টি সেলাই!

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং জানান, একটি দুর্ঘটনার কারণে ভিকি জৈনের ডান হাতে কাচের টুকরো ঢুকে গিয়েছিল। যার জন্য তার হাতে ৪৫টি সেলাই দেওয়া হয়েছে।

অঙ্কিতা তার ইনস্টাগ্রামে ভিকির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, “আমার জীবনসঙ্গী, তুমি সবসময় আমার হাত ধরেছো এবং আমাকে নিরাপদ অনুভব করিয়েছো। তুমি আমাকে মনে করিয়ে দাও যে কোনো মুহূর্ত যতই কঠিন হোক না কেন, ভালোবাসা সবকিছু সহজ করে দিতে পারে।”

২০২১ সালে অঙ্কিতা এবং ভিকি বিয়ে করেন। একসঙ্গে তাঁরা বেশ কয়েকটি রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছেন।