বেতন ১ লক্ষ ৫ হাজারের বেশি! এসবিআইতে ম্যানেজার পদে আবেদন শুরু, জানুন বিস্তারিত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ম্যানেজার পদে ১২২টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ব্যাংকিং খাতে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম এবং সংখ্যা:

ম্যানেজার: মোট ১২২টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এর পাশাপাশি, এমবিএ (অর্থ), এমএমএস (অর্থ), পিজিডিবিএ, পিজিডিবিএম, সিএফএ, সিএ অথবা আইসিডব্লিউএ ডিগ্রি থাকা আবশ্যক।

কর্পোরেট ক্রেডিট বা উচ্চমূল্যের ক্রেডিটে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও প্রবেশনকাল:

নির্বাচিত প্রার্থীরা মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-III এর অধীনে মাসিক ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এই পদে নির্বাচিত হলে ৬ মাসের প্রবেশনকাল থাকবে।

আবেদন ফি:

সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা।

এসসি, এসটি এবং দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।

আবেদন করতে, প্রার্থীদের এসবিআই-এর ওয়েবসাইটে গিয়ে লগইন বা নিবন্ধন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।