মোহন ভাগবতকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুকান্ত মজুমদার

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক শ্রী মোহন ভাগবতের জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই শুভেচ্ছা জানান।

সুকান্ত মজুমদার তাঁর বার্তায় লিখেছেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক পরম পূজ্য শ্রী মোহন ভাগবত জীর জন্মদিবসে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভকামনা, গভীর শ্রদ্ধা ও প্রণাম।”

তিনি আরও বলেন, “সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও অসীম শক্তি প্রদান করেন, যাতে তিনি জাতি ও সমাজের সেবায় চিরকাল অগ্রদূত হয়ে আমাদের সকলকে অনুপ্রেরণা জোগাতে পারেন।”

সুকান্ত মজুমদারের এই বার্তাটি আরএসএস এবং বিজেপির মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন। মোহন ভাগবত দেশের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।