‘সাহিত্যকে নারীশক্তি দিয়ে আলোকিত করেছেন’, মহাদেবী বর্মাকে শ্রদ্ধার্ঘ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

বিখ্যাত হিন্দি সাহিত্যিক মহাদেবী বর্মার মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নিজের এক্সবার্তায় (পূর্বে টুইটার) তিনি মহাদেবী বর্মার সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

অমিত শাহ লেখেন, “মহাদেবী বর্মা তাঁর সাহিত্যে মানবিক সংবেদনশীলতা এবং অভ্যন্তরীণ সংগ্রামকে এত সহজে প্রকাশ করেছেন যে অন্য কোথাও তা খুব কমই দেখা যায়।”

তিনি আরও বলেন, মহাদেবী বর্মা তাঁর লেখায় নারী স্বাধীনতা ও করুণাকে প্রাধান্য দিয়েছিলেন। হিন্দি সাহিত্যের ‘ছায়াবাদ’-এর চারটি প্রধান স্তম্ভের মধ্যে একমাত্র নারী হিসেবে তিনি সমগ্র সাহিত্য জগৎকে নারীশক্তির মাধ্যমে আলোকিত করেছেন। ভারতীয় দর্শন ও সমাজ সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন এই মহান কবির মৃত্যুবার্ষিকীতে অমিত শাহ তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।

মহাদেবী বর্মা শুধু একজন কবিই ছিলেন না, একজন সমাজ সংস্কারক এবং নারী অধিকারের প্রবক্তাও ছিলেন। তাঁর সাহিত্য আজও পাঠককে অনুপ্রেরণা জোগায়।