পঞ্চায়েত ট্যাক্স জমা দেওয়া এখন হাতের মুঠোয়! অনলাইনে Tax দেওয়ার সহজ পদ্ধতি জেনেনিন

পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য পঞ্চায়েত ট্যাক্স (Panchayat Tax) জমা দেওয়ার প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার পরিবর্তে, আপনি সহজেই বাড়ি বসেই অনলাইনে এই কাজটি করতে পারেন। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো।
কীভাবে অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স জমা দেবেন?
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ট্যাক্স পেমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
আপনার জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন।
আপনার ট্যাক্স রসিদে থাকা নাম (Assessee Name) লিখে “Search Your Property” বাটনে ক্লিক করুন।
স্ক্রিনে আপনার সম্পত্তির বিবরণ এবং বকেয়া ট্যাক্সের পরিমাণ দেখতে পেলে “Pay Now” অপশনে ক্লিক করুন।
লগইন ও পেমেন্ট পদ্ধতি
আপনার মোবাইল নম্বর দিয়ে “Log in Now” করুন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে একটি সহজ ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
লগইন করার পর আপনার অ্যাসেসি নম্বর, হোল্ডিং নম্বর এবং ট্যাক্সের পরিমাণ যাচাই করে নিন।
আপনি চাইলে নির্দিষ্ট কোয়ার্টার অথবা পুরো বছরের ট্যাক্স একবারে জমা দিতে পারেন। কোয়ার্টার নির্বাচন করার পর “Pay Now” এবং তারপর “Gram Panchayat Tax Pay Securely” অপশনে ক্লিক করুন।
পেমেন্ট করার জন্য আপনি QR কোড, ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন। PhonePe বা Google Pay এর মতো অ্যাপ ব্যবহার করে QR কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করা সম্ভব।
রসিদ ডাউনলোড
পেমেন্ট সফল হলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে রসিদ পেজে চলে যাবেন।
“Panchayat Tax Download Receipt” অপশনে ক্লিক করে আপনার কম্পিউটার জেনারেটেড রসিদটি ডাউনলোড করে নিন। এই অনলাইন রসিদটি সম্পূর্ণ বৈধ এবং এর জন্য পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ পরামর্শ: মোবাইলের পরিবর্তে কম্পিউটার বা সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করার পরামর্শ দেওয়া হয়। এতে পেমেন্ট ফেলিওরের ঝুঁকি কম থাকে এবং আপনার টাকা কেটে গেলেও তা বিফল হওয়ার সম্ভাবনা কমে।