চীনাদের ১৫ বছরের কাজ মাত্র ১৪ দিনে শেষ করে দেখাল ভারত! মোদীর উদ্যোগে চমকে উঠল পুরো বিশ্ব

চমকপ্রদ খবর! যে কাজ গত ১৫ বছর ধরে চিন শেষ করতে পারেনি, সেই কাজ মাত্র ১৪ দিনেই সম্পন্ন করে দেখিয়েছেন ভারতের ইঞ্জিনিয়াররা। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এই ‘অবিশ্বাস্য’ কাজটি করে ভারত যেন গোটা বিশ্বে নিজেদের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিল।
সাহেল মেগা ড্যাম প্রকল্পের মাধ্যমে বুরকিনা ফাসোতে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৫ বছর আগে চিনের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু বছরের পর বছর ধরে নানা অজুহাতে প্রকল্পটি ফেলে রেখেছিল চিন। অবশেষে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়টি সামনে এলে ভারত দ্রুত পদক্ষেপ নেয়।
ভারতের ইঞ্জিনিয়ারদের দল বুরকিনা ফাসোতে পৌঁছে শুধু সেই অসম্পূর্ণ কাজ শেষই করেনি, বরং প্রকল্পটিকে আরও উন্নত করেছে। তারা ৬ হাজার মেগাওয়াটের পরিবর্তে ৮,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ‘স্মার্ট গ্রিড’ প্রযুক্তি তৈরি করেছে। এর ফলে পুরো দেশ আলোকিত হওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও বিদ্যুৎ রপ্তানি করা যাবে। স্থানীয় একজন কর্মকর্তা বলেন, “চিন আজ করব, কাল করব বলে যে কাজ ১৫ বছরেও শেষ করতে পারেনি, ভারত তা মাত্র ১৪ দিনে করে দেখিয়েছে।”
লার্সেন অ্যান্ড ট্রুব্রো, ভারত হেভি ইলেকট্রিক্যালস এবং টাটা পাওয়ারের মতো ভারতীয় সংস্থাগুলো ২৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। চিনের কোনো সংস্থা এই প্রকল্পে অংশ নিতে পারেনি। ভারতের এই উদ্যোগে শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, এর সঙ্গে যুক্ত জল ব্যবস্থাপনার উন্নত পদ্ধতিও যুক্ত করা হয়েছে। এর ফলে বুরকিনা ফাসোর কৃষিক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। ভারতের এই পদক্ষেপটি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।