পথের গর্তে প্রাণহানি! কীভাবে প্রশাসনকে সতর্ক করবেন আপনি?

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে ফিরছেন, হঠাৎই পথের গর্তে পড়ে বড় দুর্ঘটনার শিকার হলেন। বাইকের চালক থেকে শুরু করে চার চাকার গাড়ির সকার-সাসপেনশন, সবকিছুই এক মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি, প্রাণহানিও ঘটতে পারে। কিন্তু এর জন্য দায়ী কে? আপনি বা আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু তারপরও কেন এমন প্রাণঘাতী গর্তে ভরা রাস্তা?
আপনার অভিযোগ, আপনার অধিকার
আমাদের সবার দেওয়া করের টাকাতেই রাস্তা তৈরি হয়। কিন্তু যখন সেই রাস্তাগুলোর কারণে আমাদের জীবন বিপন্ন হয়, তখন চুপ করে থাকা উচিত নয়। প্রশাসন যদি এই সমস্যা সম্পর্কে অবগত না থাকে, তবে তাদের সচেতন করার দায়িত্ব আমাদের। আর এই কারণেই কেন্দ্রীয় সরকার তৈরি করেছে একটি বিশেষ পোর্টাল।
কেন্দ্রীয় সরকারের CPGrams পোর্টালে আপনি সহজেই যেকোনো ধরনের সমস্যার অভিযোগ জানাতে পারেন। এটি একটি সরাসরি প্ল্যাটফর্ম, যা সরকারের খাতায় আপনার অভিযোগকে প্রমাণসহ নথিভুক্ত করবে।
প্রথম ধাপ: গুগলে ‘CPGrams’ লিখে সার্চ করুন।
দ্বিতীয় ধাপ: সার্চের ফলাফলে সবার উপরেই অভিযোগ জানানোর ওয়েবসাইটটি পাবেন।
তৃতীয় ধাপ: সেখানে প্রবেশ করে আপনার এলাকার ভাঙা রাস্তার একটি ছবি তুলুন এবং আপলোড করুন।
চতুর্থ ধাপ: নির্দিষ্ট বিবরণ দিয়ে আপনার অভিযোগটি জমা দিন।
অনেকেই ভাবতে পারেন, একটি মাত্র অভিযোগে কী হবে? কিন্তু মনে রাখতে হবে, সমষ্টিগত প্রতিবাদই পরিবর্তন আনতে পারে। দেশের হাজার হাজার মানুষ যদি নিজেদের এলাকার ছোট-বড় সমস্যা নিয়ে অভিযোগ করেন, তাহলে সরকারের ওপর চাপ সৃষ্টি হবেই। এর ফলেই আপনার এবং আমার মতো সাধারণ মানুষের সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে।