আধার কার্ডে জন্মতারিখ পরিবর্তন করতে চান? কত টাকা খরচ হবে? জেনেনিন নতুন নিয়ম

ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য সঠিক থাকা অপরিহার্য। তাই UIDAI আধার কার্ডে জন্মতারিখ (DOB) সংশোধনের প্রক্রিয়া সহজ করেছে। তবে বর্তমানে অনলাইনে এই পরিবর্তন করা যায় না, সরাসরি আধার কেন্দ্রে গিয়েই এটি করতে হবে।

সংশোধনের পদ্ধতি
আধার কার্ডে জন্মতারিখ পরিবর্তন করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে:

আধার কেন্দ্রে যান: আপনার নিকটস্থ আধার নথিভুক্তিকরণ বা আপডেট কেন্দ্রে যান।

ফর্ম পূরণ: সেখানে আধার আপডেট বা সংশোধন ফর্ম পূরণ করুন।

ডকুমেন্ট জমা দিন: জন্মতারিখের প্রমাণ হিসেবে পাসপোর্ট, জন্ম সনদ, বা সরকার কর্তৃক দেওয়া কোনো পরিচয়পত্র জমা দিন।

বায়োমেট্রিক টেস্ট: এরপর আপনার বায়োমেট্রিক টেস্ট নেওয়া হবে।

URN রসিদ: প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে ১৪ সংখ্যার একটি URN (Update Request Number) রসিদ দেওয়া হবে, যা দিয়ে আপনি আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারবেন।

ফি: প্রতিটি আপডেটের জন্য ৫০ টাকা ফি নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ নিয়মাবলী
অনলাইন ও অফলাইন: এখন শুধুমাত্র ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যায়। নাম, লিঙ্গ এবং জন্মতারিখের মতো অন্যান্য তথ্য পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে।

সীমিত সুযোগ: UIDAI-এর নিয়ম অনুযায়ী, জন্মতারিখ শুধুমাত্র একবারই সংশোধন করা যায়। যদি দ্বিতীয়বার পরিবর্তন করতে হয়, তাহলে UIDAI-এর আঞ্চলিক অফিসে গিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে এবং এর জন্য বৈধ কাগজপত্র জমা দেওয়া আবশ্যিক।