ব্রিটিশ পার্লামেন্টে প্রদর্শিত হলো আলি ফজলের হলিউড ছবি ‘রুল ব্রেকার্স!’ উচ্ছ্বসিত নেটিজেনরা

ভারতীয় অভিনেতা আলি ফজল-এর হলিউড সিনেমা ‘রুল ব্রেকার্স’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো ব্রিটিশ পার্লামেন্টে। অস্কারজয়ী পরিচালক বিল গুটেনট্যাগ পরিচালিত এই সিনেমাটি দেখার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য অ্যালিস ম্যাকডোনাল্ড আলি ফজলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টে তার অভিনীত সিনেমা প্রদর্শিত হওয়ায় আলি ফজল অত্যন্ত আপ্লুত। তিনি বলেন, “ব্রিটিশ পার্লামেন্টে ‘রুল ব্রেকার্স’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এমপি অ্যালিস ম্যাকডোনাল্ডের আমন্ত্রণ আমার জন্য অত্যন্ত গর্বের ও সৌভাগ্যের মুহূর্ত।” তিনি আরও জানান যে, এই সম্মান শুধুমাত্র তার নয়, বরং পুরো টিমের জন্য।

আলি ফজল তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “বিল গুটেনট্যাগের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। একজন অভিনেতা হিসেবে আমি বিশ্বাস করি সিনেমার সীমানা অতিক্রম করার ক্ষমতা আছে। এই ধরনের ঘটনা আমাকে মনে করিয়ে দেয় যে আমরা কেন এই কাজ করি।”

‘রুল ব্রেকার্স’ সিনেমায় আলি ফজলের সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফোবি ওয়ালার-ব্রিজ-কেও দেখা যাবে। এদিকে, আলিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ সিনেমায়। সেখানে তিনি আকাশ আর্যর চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার বিপরীতে ছিলেন ফতিমা সানা শেখ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy