সরকারি চাকরির দারুণ সুযোগ! ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে নিয়োগ, বেতন আকর্ষণীয়

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পুজোর আগেই কাজের সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকারের ডাক বিভাগের অধীনস্থ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: কনসালট্যান্ট (Consultant)

শূন্যপদ: ১টি

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: আবেদনকারীকে অবশ্যই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। পাশাপাশি, ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে অন্তত ৩০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চুক্তি ও পারিশ্রমিক
প্রাথমিকভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ৩ বছর। কাজের দক্ষতা ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হতে পারে। ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসিক পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এবং ডাকযোগে উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেল আইডিতে সমস্ত প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।

এরপর সেই আবেদনপত্র ও অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, তাই দ্রুত আবেদন করা জরুরি। প্রাথমিক বাছাইয়ের পর মেধা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।