যুদ্ধের নতুন প্রস্তাব পুতিনের, যা শুনেই ক্ষিপ্ত জেলেনস্কি!

রাশিয়ার দখলে থাকা অঞ্চল এবং ন্যাটোর সদস্যপদ নিয়ে কোনো আলোচনা ছাড়াই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাজি রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন প্রস্তাব দিয়েছেন, যা অনুযায়ী পূর্ব ইউক্রেনের একটি অংশকে ‘বাফার জোন’ হিসেবে মেনে নিতে হবে এবং সেই এলাকা থাকবে জাতিসংঘের তত্ত্বাবধানে। তবে এই প্রস্তাব শুনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন।

কেন এই প্রস্তাবে ক্ষুব্ধ জেলেনস্কি?
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উদ্দেশে জেলেনস্কি সরাসরি প্রশ্ন করেন, “আপনারা কি পাগল? জেনেবুঝেও পুতিনের ফাঁদে পা দিতে চান? আমি এই প্রস্তাব মানব না।”

পরে সাংবাদিকদের সামনে তিনি আরও আক্রমণাত্মক হয়ে বলেন, “যারা আধুনিক যুদ্ধ সম্পর্কে কিছুই বোঝেন না, তারাই এমন উদ্ভট প্রস্তাব দিতে পারে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো ‘বাফার জোন’ হতে পারে না।”

জেলেনস্কির এই কঠোর প্রতিক্রিয়ার পর যুদ্ধ থামার সম্ভাবনা আরও কমে গেল। একদিকে যেমন পুতিনের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি, তেমনি অন্যদিকে কিয়েভে রুশ হামলা আরও বেড়ে গেছে। এমনকি, সম্প্রতি ইউক্রেনের অন্যতম সেরা যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ সেনারা। এই পরিস্থিতিতে, শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।