OMG! বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে গিফট বক্স চুরি করে ৮০ লাখ টাকা নিয়ে চম্পট দিল চোর, তারপর….

বিয়ের অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলেন সদ্য বিবাহিত দম্পতি। অতিথির বেশে আসা এক চোর সকলের সামনে থেকেই লুঠ করে নিয়ে গেল প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ ডলার মূল্যের উপহারের বাক্স। এই ঘটনাটি ঘটেছে গ্লেনডেল, ক্যালিফোর্নিয়ার রেনেসাঁস ইভেন্ট ভেন্যুতে।

শনিবার রাতে নিজেদের বিয়ে উপভোগ করছিলেন নবদম্পতি জর্জ ও নাদিন ফারাহাত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা এক টাকমাথা ব্যক্তি প্রায় দেড় ঘণ্টা ধরে অতিথিদের সঙ্গে স্বাভাবিকভাবে মিশেছেন, পানীয় অর্ডার করেছেন এবং বর-কনের আশেপাশেই ঘোরাঘুরি করেছেন। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সেই সুযোগে সে নগদ টাকা ও চেকে ভর্তি একটি বড় উপহারের বাক্স নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইরে তার জন্য একটি কালো মারসিডিজ এসইউভি গাড়ি অপেক্ষা করছিল।

ঘটনার আকস্মিকতায় দিশেহারা নববধূ নাদিন ফারাহাত বলেন, “যখন জানতে পারলাম কী হয়েছে, মিউজিক বন্ধ হয়ে যায়, পুরো অনুষ্ঠান থমকে যায়। আমি নাচের মেঝেতে বসে কাঁদছিলাম।” তিনি আরও বলেন, “এটা খুবই ভয়ানক যে কেউ আমাদের জীবনের এমন একটি বিশেষ মুহূর্তকে টার্গেট করল।” বর জর্জ ফারাহাত জানান, কপাল ভালো যে কেউ আহত হননি।

এই চুরির খবর পাওয়ার পর গ্লেনডেল পুলিশ বিভাগ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনকে ৪০ বছর বয়সী, মধ্যপ্রাচ্যীয় বা শ্বেতাঙ্গ বর্ণের একজন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। পুলিশ তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। তবে সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন এটি কোনো ‘ভেতরের লোকের’ কাজ।

চোরকে খুঁজে পেতে সাহায্য করার জন্য দম্পতি ৫,০০০ ডলার পুরস্কার ঘোষণা করেছেন। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে।