রাজেশ খান্নাকে ছেড়ে কেন সানির কাছে যেতে চেয়েছিলেন ডিম্পল, প্রাক্তন স্ত্রীকে ফের ফিরে পেতে মরিয়া ছিলেন ‘কাকা’

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম চর্চিত জুটি হলেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া। তাঁদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ এবং বিচ্ছেদের পরেও সম্পর্কের টানাপোড়েন ছিল সব সময় আলোচনার কেন্দ্রে। ১৯৮২ সালে যখন তাঁদের সম্পর্ক ভেঙে যায়, তখন রাজেশ খান্না বুঝতে পেরেছিলেন ডিম্পল তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।
হেরে গিয়েও জিততে চাইলেন রাজেশ
১৯৮২ সালে, যখন ডিম্পল এবং রাজেশ আলাদা থাকতেন, তখন গুঞ্জন ছিল রাজেশের জীবনে অনিতা আডবাণী নামে এক নারীর আগমন ঘটেছে। অন্যদিকে, ডিম্পল তার দুই মেয়েকে নিয়েই ব্যস্ত। কিন্তু সেই সময়েই সানি দেওলের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় একটি সাক্ষাৎকারে রাজেশ খান্না বলেছিলেন, ডিম্পল যদি তাকে আরও একবার সুযোগ দেন, তবে তিনি তাকে আবার বিয়ে করবেন এবং নতুন করে সবটা শুরু করবেন। কিন্তু ততদিনে ডিম্পল নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছিলেন।
কেন ভাঙল সেই রূপকথার বিয়ে?
বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, রাজেশ খান্না নাকি ডিম্পলকে সেভাবে সম্মান করতেন না। বরং মানসিক নির্যাতন করতেন। রাজেশ চেয়েছিলেন ডিম্পল যেন অভিনয় ছেড়ে দেন। যদিও বিয়ের পর বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ডিম্পল। কিন্তু পরে যখন তিনি আবার সিনেমায় ফিরলেন, তখন সানি দেওলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
আশির দশকের শেষ দিকে, একাধিক ম্যাগাজিনে খবর প্রকাশিত হয় যে ডিম্পল রাজেশের সংসার ছেড়ে সানির সঙ্গে থাকতে চান। এমনও গুজব ছিল যে ডিম্পল নাকি এক রাতে বাক্স-প্যাঁটরা গুছিয়ে রাজেশের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
গুজব অনুযায়ী, ডিম্পল ও সানির পালানোর পরিকল্পনা রাজেশ খান্না হাতেনাতে ধরে ফেলেন। এ নিয়ে তাদের বেডরুমে তুমুল ঝগড়া হয়। এরপর ডিম্পল সেদিনই রাজেশের ঘর ছেড়ে চলে যান। তবে সেই রাতে তিনি সত্যিই সানির কাছে গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।
এই সব ঘটনার পরও রাজেশ খান্না বারবার ডিম্পলকে ফিরে পেতে চেয়েছিলেন। তিনি এমনকি ক্ষমা চেয়েও সম্পর্কটা আবার জোড়া লাগাতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হয়নি।
এই অসমাপ্ত প্রেমের গল্প কি প্রমাণ করে যে কিছু সম্পর্ক বিচ্ছেদের পরেই তাদের আসল গুরুত্ব খুঁজে পায়?